John 10:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দৃষ্টান্তটি ঈসা তাদেরকে বললেন, কিন্তু তিনি তাদেরকে যে কি বললেন, তা তারা বুঝলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু এই রূপকটি ব্যবহার করলেন, কিন্তু তিনি তাদের কী বললেন, তারা তা বুঝতে পারল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দৃষ্টান্তটী যীশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন, তাহা তাহারা বুঝিল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাদের এই দৃষ্টান্তটি বললেন; কিন্তু তিনি য়ে কি বলতে চাইছেন তা তারা বুঝতে পারল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই গল্পটি যীশু তাদেরকে বললেন, কিন্তু তিনি তাদেরকে যে কি বললেন তা তারা বুঝতে পারল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দৃষ্টান্তটি যীশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন, তাহা তাহারা বুঝিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ফরীশীদের শিক্ষা দেবার জন্য যীশু এই কথা বললেন কিন্তু তিনি যে কি বলছিলেন তা তাঁরা বুঝলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ফরীশীদের শিক্ষা দেবার জন্য ঈসা এই কথা বললেন কিন্তু তিনি যে কি বলছিলেন তা তাঁরা বুঝলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গল্পের ছলে এই উপমাটি যীশু তাঁদের বললেন কিন্তু এই উপমার দ্বারা তিনি যে কথা বলতে চেয়েছিলেন তা তাঁরা বুঝতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাদের এই দৃষ্টান্তটি বললেন; কিন্তু তিনি যে কি বলতে চাইছেন তা তারা বুঝতে পারল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই গল্পটি যীশু তাদেরকে বললেন, কিন্তু তিনি তাদেরকে যে কি বললেন তা তারা বুঝতে পারল না।