John 10:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ঈসা পুনর্বার তাদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, আমিই মেষদের দ্বার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যীশু তাদের আবার বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, আমিই মেষদের দ্বার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যীশু পুনর্ব্বার তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, আমিই মেষদিগের দ্বার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু আবার তাদের বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি; আমি মেষদের জন্য খোঁযাড়ের দরজা স্বরূপ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু আবার তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমদেরকে বলছি, আমিই সেই মেষের দরজা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, আমিই মেষদের দ্বার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যীশু আবার বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, মেষগুলোর জন্য আমিই দরজা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ঈসা আবার বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, মেষগুলোর জন্য আমিই দরজা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যীশু আবার বললেন, সত্য, অতি সত্য কথাই আমি তোমাদের বলছি, আমিই হলাম সেই বাথানের দ্বার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু আবার তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি; আমি মেষদের জন্য খোঁয়াড়ের দরজা স্বরূপ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু আবার তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, আমিই সেই মেষ খোঁয়াড়ের দরজা।