John 11:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা এসে শুনতে পেলেন যে, ইতিমধ্যেই লাসার চার দিন কবরে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে এসে যীশু দেখলেন যে, চারদিন যাবৎ লাসার সমাধির মধ্যে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু আসিয়া শুনিতে পাইলেন, লাসার তখন চারি দিন কবরে আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বৈথনিযাতে এসে জানতে পারলেন য়ে গত চারদিন ধরে লাসার কবরে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু যখন আসলেন তিনি শুনতে পেলেন যে, লাসার তখন চার দিন হয়ে গেছে কবরে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু আসিয়া শুনিতে পাইলেন, লাসার তখন চারি দিন কবরে আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু সেখানে পৌঁছে জানতে পারলেন যে, চার দিন আগেই লাসারকে কবর দেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা সেখানে পৌঁছে জানতে পারলেন যে, চার দিন আগেই লাসারকে দাফন করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে পৌঁছে যীশু জানতে পারলেন যে চারদিন আগে লাসারের সমাধি হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বৈথনিয়াতে এসে জানতে পারলেন যে গত চারদিন ধরে লাসার কবরে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু যখন আসলেন তিনি শুনতে পেলেন যে, লাসার তখন চার দিন হয়ে গেছে কবরে আছেন।