John 11:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বলে মার্থা চলে গেলেন, আর তাঁর বোন মরিয়মকে গোপনে ডেকে বললেন, হুজুর উপস্থিত, তোমাকে ডাকছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বলে তিনি ফিরে গিয়ে তাঁর বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, “গুরুমহাশয় এখানে এসেছেন, তিনি তোমাকে ডাকছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত, তোমাকে ডাকিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, ‘গুরু এসেছেন, আর তিনি তোমায় ডাকছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সব কথা বলে তিনি চলে গেলেন এবং তার নিজের বোন মরিয়মকে গোপনে ডাকলেন। তিনি বললেন গুরু এখানে আছেন এবং তোমাকে ডাকছেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত, তোমাকে ডাকিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলে মার্থা গিয়ে তাঁর বোন মরিয়মকে গোপনে ডেকে বললেন, “গুরু এখানে আছেন ও তোমাকে ডাকছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলে মার্থা গিয়ে তাঁর বোন মরিয়মকে গোপনে ডেকে বললেন, “হুজুর এখানে আছেন ও তোমাকে ডাকছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা বলে মার্থা তার বোন মরিয়মকে ডাকতে গেল। গিয়ে গোপনে তাকে বলল, গুরুদেব এসেছেন, তোমাকে ডাকছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, “গুরু এসেছেন, আর তিনি তোমায় ডাকছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব কথা বলে তিনি চলে গেলেন এবং তার নিজের বোন মরিয়মকে গোপনে ডাকলেন। তিনি বললেন গুরু এখানে আছেন এবং তোমাকে ডাকছেন।