John 11:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব বোনেরা তাঁকে বলে পাঠালেন, প্রভু, দেখুন, আপনি যাকে মহব্বত করেন তাঁর অসুখ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুই বোন তাই যীশুর কাছে সংবাদ পাঠালেন, “প্রভু আপনি যাকে প্রেম করেন, সে অসুস্থ হয়ে পড়ছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ভগিনীরা তাঁহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু, দেখুন, আপনি যাহাকে ভাল বাসেন তাহার পীড়া হইয়াছে। যীশু শুনিয়া কহিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই লাসারের বোনেরা একটি লোক পাঠিয়ে যীশুকে বলে পাঠালেন, ‘প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার অসুস্থ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বোনেরা তাঁকে বলে পাঠালেন, প্রভু, দেখুন আপনি যাকে ভাল বাসেন সে অসুস্থ হয়ে পড়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ভগিনীরা তাঁহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু, দেখুন, আপনি যাহাকে ভালবাসেন তাহার পীড়া হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তাঁর বোনেরা যীশুকে এই কথা বলে পাঠালেন, “প্রভু, আপনি যাকে ভালবাসেন তার অসুখ হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তাঁর বোনেরা ঈসাকে এই কথা বলে পাঠালেন, “হুজুর, আপনি যাকে মহব্বত করেন তার অসুখ হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যীশুর কাছে বলে পাঠাল, আপনার বন্ধু খুব অসুস্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই লাসারের বোনেরা একটি লোক পাঠিয়ে যীশুকে বলে পাঠালেন, “প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার অসুস্থ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বোনেরা তাঁকে বলে পাঠালেন, প্রভু, দেখুন আপনি যাকে ভালবাসেন সে অসুস্থ হয়ে পড়েছে।