John 11:39 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা বললেন, তোমরা পাথর-খানি সরিয়ে ফেল। মৃত ব্যক্তির বোন মার্থা তাঁকে বললেন, প্রভু, এখন ওতে দুর্গন্ধ হয়েছে, কেননা আজ চার দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “পাথরটি সরিয়ে দাও।” মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, “কিন্তু প্রভু, চারদিন হল সে সেখানে আছে। এখন সেখানে দুর্গন্ধ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু বলিলেন, তোমরা পাথরখান সরাইয়া ফেল। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাঁহাকে কহিলেন, প্রভু, এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ চারি দিন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘ঐ পাথরটা সরিয়ে ফেল৷’ সেই মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, ‘প্রভু চারদিন আগে লাসারের মৃত্যু হয়েছে৷ এখন পাথর সরালে এর মধ্য থেকে দুর্গন্ধ বের হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু বললেন, “তোমরা পাথরটা সরিয়ে ফেল”। যে মারা গেছে লাসার তার বোন মার্থা যীশুকে বললেন, প্রভু, এতক্ষণ ওই দেহ পচে দুর্গন্ধ হয়ে গেছে কারণ সে মারা গেছে আজ চার দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু বলিলেন, তোমরা পাথরখানি সরাইয়া ফেল। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাঁহাকে কহিলেন, প্রভু, এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ চারি দিন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বললেন, “পাথরখানা সরাও।” যিনি মারা গেছেন তাঁর বোন মার্থা যীশুকে বললেন, “প্রভু, এখন দুর্গন্ধ হয়েছে, কারণ চার দিন হল সে মারা গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বললেন, “পাথরখানা সরাও।” যিনি মারা গেছেন তাঁর বোন মার্থা ঈসাকে বললেন, “হুজুর, এখন দুর্গন্ধ হয়েছে, কারণ চার দিন হল সে মারা গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, পাথরখানা সরিয়ে নাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “ঐ পাথরটা সরিয়ে ফেল৷” সেই মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, “প্রভু চারদিন আগে লাসারের মৃত্যু হয়েছে৷ এখন পাথর সরালে এর মধ্য থেকে দুর্গন্ধ বার হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু বললেন, “তোমরা পাথরটা সরিয়ে ফেল।” যে মারা গেছে লাসার তার বোন মার্থা যীশুকে বললেন, প্রভু, এতক্ষণ ওই দেহ পচে দুর্গন্ধ হয়ে গেছে কারণ সে মারা গেছে আজ চার দিন।