John 11:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা শুনে বললেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য হয় নি; কিন্তু আল্লাহ্র মহিমার জন্য হয়েছে, যেন আল্লাহ্র পুত্র এর দ্বারা মহিমান্বিত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে যীশু বললেন, “এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি, কিন্তু ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য এরকম হয়েছে, যেন ঈশ্বরের পুত্র এর মাধ্যমে গৌরবান্বিত হন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু একথা শুনে বললেন, ‘এই রোগে তার মৃত্যু হবে না; কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হয়েছে, য়েন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন যীশু এই কথা শুনলেন, তিনি বললেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য হয় নি কিন্তু ঈশ্বরের মহিমার জন্য হয়েছে, সুতরাং যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা মহিমান্বিত হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু শুনিয়া কহিলেন, এই পীড়া মৃত্যুর জন্য হয় নাই; কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যীশু বললেন, “এই অসুখ তার মৃত্যুর জন্য হয় নি বরং ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যই হয়েছে, যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ঈসা বললেন, “এই অসুখ তার মৃত্যুর জন্য হয় নি বরং আল্লাহ্র মহিমা প্রকাশের জন্যই হয়েছে, যেন এর মধ্য দিয়ে ইব্নুল্লাহ্র মহিমা প্রকাশ পায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা শুনে যীশু বললেন, এ অসুখে সে মরবে না বরং এর দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হবেন এবং সেই সঙ্গে ঈশ্বরের পুত্রও হবেন গৌরবান্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু একথা শুনে বললেন, “এই রোগে তার মৃত্যু হবে না; কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হবে, যেন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন যীশু এই কথা শুনলেন, তিনি বললেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি কিন্তু ঈশ্বরের মহিমার জন্য হয়েছে, সুতরাং যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা মহিমান্বিত হন।