John 11:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইহুদীদের অনেকে যারা মরিয়মের কাছে এসেছিল এবং ঈসার এই সব কাজ দেখে তারা তাঁর উপর ঈমান আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইহুদিদের অনেকে যারা মরিয়মের সঙ্গে দেখা করতে এসেছিল, তারা যীশুকে এই কাজ করতে দেখে তাঁকে বিশ্বাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদীদের অনেকে, যাহারা মরিয়মের নিকট আসিয়াছিল, এবং যীশু যাহা করিলেন, দেখিয়াছিল, তাহারা তাঁহাতে বিশ্বাস করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন মরিয়মের কাছে যাঁরা এসেছিল, সেই সব ইহুদীদের মধ্যে অনেকে যীশু যা করলেন তা দেখে যীশুর ওপর বিশ্বাস করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যিহূদীদের অনেকে যারা মরিয়মের কাছে এসেছিল এবং দেখেছিল যীশু যা করেছিলেন, তারা তাঁতে বিশ্বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদীদের অনেকে, যাহারা মরিয়মের নিকটে আসিয়াছিল, এবং যীশু যাহা করিলেন, দেখিয়াছিল, তাহারা তাঁহাতে বিশ্বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরিয়মের কাছে যে সব যিহূদীরা এসেছিল তাদের মধ্যে অনেকেই যীশুর এই কাজ দেখে তাঁর উপর বিশ্বাস করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরিয়মের কাছে যে সব ইহুদীরা এসেছিল তাদের মধ্যে অনেকেই ঈসার এই কাজ দেখে তাঁর উপর ঈমান আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরিয়মের সঙ্গে দেখা করার জন্য অনেক ইহুদী এসেছিল। যীশুর এই মহান কীর্তি দেখে তারা বিশ্বাস করল তাঁকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মরিয়মের কাছে যারা এসেছিল, সেই সব ইহুদীদের মধ্যে অনেকে যীশু যা করলেন তা দেখে যীশুর ওপর বিশ্বাস করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইহূদিদের অনেকে যারা মরিয়মের কাছে এসেছিল এবং দেখেছিল যীশু যা করেছিলেন, তারা তাঁতে বিশ্বাস করল।