John 11:49 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের মধ্যে এক জন, কাইয়াফা, সেই বছরের মহা-ইমাম, তাদেরকে বললেন, তোমরা কিছুই বোঝ না!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাদের মধ্যে কায়াফা নামে এক ব্যক্তি, যিনি সে বছরের মহাযাজক ছিলেন, বললেন, “তোমরা কিছুই জানো না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের মধ্যে এক জন, কায়াফা, সেই বৎসরের মহাযাজক, তাহাদিগকে কহিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তাদের মধ্যে একজন, য়াঁর নাম কাযাফা, যিনি সেই বছরের জন্য মহাযাজকের পদ পেয়েছিলেন, তাদের বললেন, ‘তোমরা কিছুই জানো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তাদের মধ্যে এক জন যার নাম কায়াফা, সেই বছরের মহাযাজক ছিলেন তাদেরকে বললেন, তোমরা কিছুই জানো না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের মধ্যে একজন, কায়াফা, সেই বৎসরের মহাযাজক, তাহাদিগকে কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মধ্যে কাইয়াফা নামে একজন সেই বছরের মহাপুরোহিত ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মধ্যে কাইয়াফা নামে একজন সেই বছরের মহা-ইমাম ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কায়াফা নামে তাঁদের মধ্যে একজন যিনি সেই বছরের জন্য মনোনীত প্রধান পুরোহিত ছিলেন, তিনি বললেন, পরিস্থিতি সম্বন্ধে তোমরা কিচ্ছু বোঝ না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাদের মধ্যে একজন, যাঁর নাম কায়াফা, যিনি সেই বছরের জন্য মহাযাজকের পদ পেয়েছিলেন, তাদের বললেন, “তোমরা কিছুই জানো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদের মধ্যে একজন যার নাম কায়াফা, সেই বছরের মহাযাজক ছিলেন তাদেরকে বললেন, তোমরা কিছুই জানো না।