John 11:56 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ঈসার খোঁজ করতে লাগল এবং বায়তুল-মোকাদ্দসে দাঁড়িয়ে পরস্পর বললো, তোমাদের কেমন মনে হয়? তিনি কি ঈদে আসবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যীশুর সন্ধান করতে লাগল এবং মন্দির চত্বরে দাঁড়িয়ে পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগল, “তোমাদের কী মনে হয়, তিনি কি পর্বে আসবেন না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যীশুর অন্বেষণ করিতে লাগিল, এবং ধর্ম্মধামে দাঁড়াইয়া পরস্পর কহিল, তোমাদের কেমন বোধ হয়? তিনি কি পর্ব্বে আসিবেন না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা সেখানে যীশুর খোঁজ করতে লাগল৷ তারা মন্দির চত্বরে দাঁড়িয়ে পরস্পর বলাবলি করতে লাগল,. ‘তোমরা কি মনে কর? তিনি কি এই পর্বে আসবেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা যীশুর খোঁজ করতে লাগল এবং উপাসনা ঘরে দাঁড়িয়ে একে অপরকে বলতে লাগলো, তোমরা কি মনে কর? তিনি কি এই পর্ব্বে আসবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যীশুর অন্বেষণ করিতে লাগিল, এবং ধর্মধামে দাঁড়াইয়া পরস্পর কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকেরা যীশুর খোঁজ করতে লাগল। তারা উপাসনা-ঘরে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, “তিনি কি এই পর্বে একেবারেই আসবেন না? তোমাদের কি মনে হয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকেরা ঈসার তালাশ করতে লাগল। তারা বায়তুল-মোকাদ্দসে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, “তিনি কি এই ঈদে একেবারেই আসবেন না? তোমাদের কি মনে হয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুকে তারা খুঁজতে লাগল এবং মন্দিরে গিয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগল, পর্বে তিনি কি আসবেন? তোমাদের কি মনে হয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেখানে যীশুর খোঁজ করতে লাগল৷ তারা মন্দির চত্বরে দাঁড়িয়ে পরস্পর বলাবলি করতে লাগল, “তোমরা কি মনে কর? তিনি কি এই পর্বে আসবেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যীশুর খোঁজ করতে লাগল এবং মন্দিরে দাঁড়িয়ে একে অপরকে বলতে লাগলো, তোমরা কি মনে কর? তিনি কি এই পর্ব্বে আসবেন না?