John 11:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ঈসা বললেন, দিনে কি বারো ঘণ্টা নেই? যদি কেউ দিনে চলে, সে হোঁচট খায় না, কেননা সে এই দুনিয়ার আলো দেখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু উত্তর দিলেন, “দিনের আলোর স্থায়িত্ব কি বারো ঘণ্টা নয়? যে মানুষ দিনের আলোয় পথ চলে, সে হোঁচট খাবে না। কারণ এই জগতের আলোতেই সে দেখতে পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু উত্তর করিলেন, দিনে কি বারো ঘন্টা নাই? যদি কেহ দিনে চলে, সে উছোট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি দেখে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে যীশু বললেন, ‘দিনে বারো ঘন্টা আলো থাকে৷ কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু উত্তর দিলেন, একদিনে কি বারো ঘন্টা আলো নেই? যদি কেউ দিনের আলোতে চলে সে হোঁচট খাবে না কারণ সে এই পৃথিবীর আলো দেখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু উত্তর করিলেন, দিনে কি বারো ঘণ্টা নাই? যদি কেহ দিনে চলে, সে উছোট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি দেখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু উত্তর দিলেন, “দিনে কি বারো ঘণ্টা নেই? কেউ যদি দিনে চলাফেরা করে সে উছোট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা জবাব দিলেন, “দিনে কি বারো ঘণ্টা নেই? কেউ যদি দিনে চলাফেরা করে সে উচোট খায় না, কারণ সে এই দুনিয়ার আলো দেখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, দিনের আলো থাকে বারো ঘন্টা, তাই নয় কি? দিনের আলোতে যে চলে সে উছোট খায় না কারণ জগত তখন আলোকিত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে যীশু বললেন, “দিনে বারো ঘন্টা আলো থাকে৷ কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু উত্তর দিলেন, এক দিনের কি বারো ঘন্টা আলো নেই? যদি কেউ দিনের র আলোতে চলে সে হোঁচট খাবে না কারণ সে এই পৃথিবীর আলো দেখে।