John 12:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাঁরই জন্য ইহুদীদের মধ্যে অনেকে গিয়ে ঈসার উপর ঈমান আনতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাঁর জন্য অনেক ইহুদি যীশুর কাছে যাচ্ছিল এবং তাঁকে বিশ্বাস করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহারই নিমিত্ত যিহূদীদের মধ্যে অনেকে গিয়া যীশুতে বিশ্বাস করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তারই জন্য বহু ইহুদী তাদের ছেড়ে যীশুর ওপর বিশ্বাস করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার এই সব কারণের জন্য যিহূদীদের মধ্যে অনেকে চলে গিয়ে যীশুকে বিশ্বাস করেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারই নিমিত্ত যিহূদীদের মধ্যে অনেকে গিয়া যীশুতে বিশ্বাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ লাসারের জন্য যিহূদীদের মধ্যে অনেকেই নেতাদের ছেড়ে যীশুর উপর বিশ্বাস করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ লাসারের জন্য ইহুদীদের মধ্যে অনেকেই নেতাদের ছেড়ে ঈসার উপর ঈমান এনেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এই লাসারের জন্যই বহু ইহুদী যীশুর কাছে গিয়ে তার উপর বিশ্বাস স্তাপন করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তারই জন্য বহু ইহুদী তাদের ছেড়ে যীশুর ওপর বিশ্বাস করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার এই সব কারণের জন্য ইহূদিদের মধ্যে অনেকে চলে গিয়ে যীশুকে বিশ্বাস করেছিল।