John 12:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খেজুর পাতা নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বের হল, আর চিৎকার করে বলতে লাগল, হোশান্না; ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরাইলের বাদশাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা খেজুর গাছের ডাল নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেল, আর উচ্চকণ্ঠে বলতে লাগল, “হোশান্না! ” “প্রভুর নামে যিনি আসছেন, তিনি ধন্য!” “ধন্য ইস্রায়েলের সেই রাজাধিরাজ!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খর্জ্জুর-পত্র লইয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হোশান্না; ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইস্রায়েলের রাজা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে পড়ল৷ তারা চিত্‌কার করে বলতে লাগল, ‘তাঁর প্রশংসা কর, তাঁকে স্বাগত জানাও! যিনি প্রভুর নামে আসছেন, ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন৷ ইস্রায়েলের রাজাকে ঈশ্বর আশীর্বাদ করুন!’গীতসংহিতা 118:25-26
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা খেঁজুর পাতা নিয়েছিল এবং তাঁর সঙ্গে দেখা করতে গেল এবং চিত্কার করতে লাগল, “হোশান্না! তিনি মহিমান্বিত হন যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইস্রায়েলের রাজা।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খর্জুর-পত্র লইয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হোশান্না; ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইস্রায়েলের রাজা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে এগিয়ে আনতে গেল আর চিৎকার করে বলতে লাগল, “হোশান্না, যিনি প্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক। তিনিই ইস্রায়েলের রাজা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে এগিয়ে আনতে গেল আর চিৎকার করে বলতে লাগল, “মারহাবা, যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক। তিনিই ইসরাইলের বাদশাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন খেজুর পাতা হাতে নিয়ে তাঁকে স্বাগত জানাতে গেল। উচ্চকন্ঠে তারা বলতে লাগল:হোশান্না- ধন্য, যিনি প্রভুর নামে আসছেনঈশ্বরের আশিসযাত্রা বর্ষিত হোকইসরায়েলের সেই রাজার উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে পড়ল৷ তারা চিৎকার করে বলতে লাগল, “‘তাঁর প্রশংসা কর!’ ‘তাঁকে স্বাগত জানাও! যিনি প্রভুর নামে আসছেন, ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন৷’ ইস্রায়েলের রাজাকে ঈশ্বর আশীর্বাদ করুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা খেঁজুর পাতা নিয়েছিল এবং তাঁর সঙ্গে দেখা করতে গেল এবং চিত্কার করতে লাগল, “হোশান্না! তিনি ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইস্রায়েলের রাজা।”