John 12:15 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“অয়ি সিয়োন কন্যে, ভয় করো না, দেখ, তোমার বাদশাহ্ আসছেন, গাধার শাবকে চড়ে আসছেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সিয়োন-কন্যা, তুমি ভীত হোয়ো না, দেখো, তোমার রাজাধিরাজ আসছেন, গর্দভশাবকে চড়ে আসছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“অয়ি সিয়োন-কন্যে, ভয় করিও না, দেখ, তোমার রাজা আসিতেছেন, গর্দ্দভ-শাবকে চড়িয়া আসিতেছেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সিযোন নগরী, ভয় পেও না! দেখ, তোমাদের রাজা আসছেন৷ দেখ, তোমাদের রাজা বাচ্চা গাধায় চড়ে আসছেন৷’সখরিয় 9:9
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“ভয় কোরো না, সিয়োন কন্যা; দেখ, তোমার রাজা আসছেন, একটা গাধাশাবকের উপরে বসে আসছেন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“অয়ি সিয়োন-কন্যে, ভয় করিও না, দেখ, তোমার রাজা আসিতেছেন, গর্দভশাবকে চড়িয়া আসিতেছেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সিয়োন-কন্যা, ভয় কোরো না। চেয়ে দেখ, তোমার রাজা গাধার বাচ্চার উপরে চড়ে আসছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে সিয়োন্তকন্যা, ভয় কোরো না। চেয়ে দেখ, তোমার বাদশাহ্ গাধার বাচ্চার উপরে চড়ে আসছেন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সিয়োন নগরী, ভয় পেও না! দেখ, তোমাদের রাজা আসছেন৷ দেখ, তোমাদের রাজা বাচ্চা গাধায় চড়ে আসছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ভয় কোরো না, সিয়োন কন্যা; দেখ, তোমার রাজা আসছেন, একটা গাধাশাবকের উপরে বসে আসছেন।”