John 12:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জবাবে ঈসা তাদেরকে বললেন, সময় উপস্থিত, যেন ইবনুল-ইনসান মহিমান্বিত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যীশু তাদের বললেন, “মনুষ্যপুত্রের মহিমান্বিত হওয়ার মুহূর্ত এসে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু তাঁহাদিগকে উত্তর করিয়া বলিলেন, সময় উপস্থিত, যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তখন তাদের বললেন, ‘মানবপুত্রের মহিমান্বিত হওযার সময় হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু উত্তর করে তাদের বললেন, “মনুষ্যপুত্রকে মহিমান্বিত করার সময় এসেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু তাহাদিগকে উত্তর করিয়া বলিলেন, সময় উপস্থিত, যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তখন আন্দ্রিয় ও ফিলিপকে বললেন, “মনুষ্যপুত্রের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তখন আন্দ্রিয় ও ফিলিপকে বললেন, “ইব্ন্তেআদমের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন বললেন, মানবপুত্রের মহিমান্বিত হবার লগ্ন উপস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তখন তাদের বললেন, “মানবপুত্রের মহিমান্বিত হওয়ার সময় হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু উত্তর করে তাদের বললেন, “মনুষ্যপুত্রকে মহিমান্বিত করার দিন এসেছে।