John 12:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে; এতে কি বলবো পিতা, এই সময় থেকে আমাকে নিস্তার কর? কিন্তু এরই জন্য আমি এই সময় পর্যন্ত এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার হৃদয় এখন উৎকণ্ঠায় ভরে উঠেছে? আমি কি বলব, ‘পিতা এই মুহূর্ত থেকে তুমি আমাকে রক্ষা করো?’ না! সেজন্যই তো আমি এই মুহূর্ত পর্যন্ত এসেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে; ইহাতে কি বলিব? পিতঃ, এই সময় হইতে আমাকে রক্ষা কর? কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্য্যন্ত আসিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এখন আমার অন্তর খুব বিচলিত৷ আমি কি বলব, ‘পিতা? এই কষ্ট ভোগের মুহূর্ত থেকে আমায় রক্ষা কর?’ না, কারণ সেই সময় এসেছে এবং কষ্ট ভোগ করার উদ্দেশ্যেই আমি এসেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার মন এখন অস্থির হয়েছে: আমি কি বলব? “পিতা, এই সময়ের থেকে আমাকে রক্ষা কর? কিন্তু এর জন্যই, আমি এই সময়ে এসেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে; ইহাতে কি বলিব? পিতঃ, এই সময় হইতে আমাকে রক্ষা কর? কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার মন এখন অস্থির হয়ে উঠেছে। আমি কি এই কথাই বলব, ‘পিতা, যে সময় এসেছে সেই সময়ের হাত থেকে আমাকে রক্ষা কর?’ কিন্তু এরই জন্য তো আমি এই সময় পর্যন্ত এসেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার মন এখন অস্থির হয়ে উঠেছে। আমি কি এই কথাই বলব, ‘পিতা, যে সময় এসেছে সেই সময়ের হাত থেকে আমাকে রক্ষা কর’? কিন্তু এরই জন্য তো আমি এই সময় পর্যন্ত এসেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্তর আমার গভীর উদ্বেগে অস্থির। কি বলব আমি? পিতা এই বিষম লগ্ন থেকে আমাকে নিষ্কৃতি দাও? না। এই লগ্নের জন্যই তো আমার আগমন। পিতা, তোমারই নাম হোক মহিমান্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন আমার অন্তর খুব বিচলিত৷ আমি কি বলব, ‘পিতা, এই কষ্ট ভোগের মুহূর্ত থেকে আমায় রক্ষা কর?’ না, কারণ সেই সময় এসেছে এবং কষ্ট ভোগ করার উদ্দেশ্যেই আমি এসেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার আত্মা এখন অস্থির হয়েছে: আমি কি বলব? “পিতা, এই দিনের থেকে আমাকে রক্ষা কর? কিন্তু এর জন্যই, আমি এই দিনের এসেছি।