John 12:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে লোকেরা দাঁড়িয়ে শুনেছিল, তারা বললো, মেঘ-গর্জন হল; আর কেউ কেউ বললো, কোন ফেরেশতা এঁর সঙ্গে কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপস্থিত সকলে সেই বাণী শুনে বলল, “এ বজ্রের ধ্বনি!” অন্যেরা বলল, “কোনো স্বর্গদূত এঁর সঙ্গে কথা বললেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে লোকসমূহ দাঁড়াইয়া শুনিয়াছিল, তাহারা বলিল, মেঘগর্জ্জন হইল; আর কেহ কেহ বলিল, কোন স্বর্গ-দূত ইহাঁর সহিত কথা কহিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে লোকেরা সেখানে ভীড় করেছিল, তারা সেই রব শুনে বলতে লাগল, এটা তো মেঘ গর্জন হোল৷ আবার কেউ কেউ বলল, ‘একজন স্বর্গদূত ওঁর সঙ্গে কথা বললেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে লোকেরা সেখানে দাঁড়িয়ে শুনেছিল তারা বলল যে এটা মেঘের গর্জন। অন্যরা বলেছিল, “কোন স্বর্গ-দূত তাঁর সঙ্গে কথা বললেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে লোকসমূহ দাঁড়াইয়া শুনিয়াছিল, তাহারা বলিল, মেঘগর্জন হইল; আর কেহ কেহ বলিল, কোন স্বর্গদূত ইঁহার সহিত কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকেরা সেখানে দাঁড়িয়ে ছিল তারা তা শুনে বলল, “ওটা মেঘের ডাক।” কেউ কেউ আবার বলল, “কোন স্বর্গদূত উনার সংগে কথা বললেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকেরা সেখানে দাঁড়িয়ে ছিল তারা তা শুনে বলল, “ওটা মেঘের ডাক।” কেউ কেউ আবার বলল, “কোন ফেরেশতা উনার সংগে কথা বললেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে দাঁড়িয়েছিল যে জনতা, তারা সেই বাণী শুনে বলল,বজ্রধ্বনি হচ্ছে। অন্যেরা বলল, একজন স্বর্গদূত ওঁর সঙ্গে কথা বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোকেরা সেখানে ভীড় করেছিল, তারা সেই রব শুনে বলতে লাগল, এটা তো মেঘ গর্জন হল৷ আবার কেউ কেউ বলল, “একজন স্বর্গদূত ওঁর সঙ্গে কথা বললেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে লোকেরা সেখানে দাঁড়িয়ে শুনেছিল তারা বলল যে এটা মেঘের গর্জন। অন্যরা বলেছিল, “কোন স্বর্গদূত তাঁর সঙ্গে কথা বললেন।”