John 12:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন এই দুনিয়ার বিচার উপস্থিত, এখন এই দুনিয়ার অধিপতি বাইরে নিক্ষিপ্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন এ জগতের বিচারের সময়। এ জগতের অধিপতিকে এখন তাড়িয়ে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদেরই জন্য। এখন এ জগতের বিচার উপস্থিত, এখন এ জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন জগতের বিচারের সময়৷ এই জগতের শাসককে দূরে নিক্ষেপ করা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন এই জগতের বিচার হবে: এখন এই জগতের রাজপুত্রকে বাহিরে তাড়িয়ে দেওয়া হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন এই জগতের বিচার উপস্থিত, এখন এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জগতের লোকদের বিচারের সময় এবার এসেছে, আর জগতের কর্তার হাত থেকে এখন প্রভুত্ব কেড়ে নেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দুনিয়ার লোকদের বিচারের সময় এবার এসেছে, আর দুনিয়ার কর্তার হাত থেকে এখন প্রভুত্ব কেড়ে নেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ জগতের বিচারের লগ্ন সমুপস্থিত। এ জগত যার অধীন সে এখন বিতাড়িত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন জগতের বিচারের সময়৷ এই জগতের শাসককে দূরে নিক্ষেপ করা হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন এই জগতের বিচার হবে: এখন এই জগতের শাসনকর্ত্তা বিতাড়িত হবে।