John 12:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা জবাবে তাঁকে বললো, আমরা শরীয়ত থেকে শুনেছি যে, মসীহ্ চিরকাল থাকেন; তবে আপনি কিভাবে বলছেন যে, ইবনুল-ইনসানকে উঁচুতে তুলতে হবে? সেই ইবনুল-ইনসান কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা বলে উঠল, “আমরা বিধানশাস্ত্র থেকে শুনেছি যে, খ্রীষ্ট চিরকাল থাকবেন। তাহলে আপনি কী করে বলতে পারেন, ‘মনুষ্যপুত্রকে অবশ্যই উত্তোলিত হতে হবে?’ এই ‘মনুষ্যপুত্র’ কে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকসমূহ তাঁহাকে উত্তর করিল, আমরা ব্যবস্থা হইতে শুনিয়াছি যে, খ্রীষ্ট চিরকাল থাকেন; তবে আপনি কি প্রকারে বলিতেছেন যে, মনুষ্যপুত্রকে উচ্চীকৃত হইতে হইবে? সেই মনুষ্য পুত্র কে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে লোকেরা তাঁকে বলল, ‘আমরা মোশির দেওযা বিধি-ব্যবস্থা থেকে শুনেছি য়ে খ্রীষ্ট চিরকাল বাঁচবেন৷ তাহলে আপনি কিভাবে বলছেন য়ে, ‘মানবপুত্রকে উঁচুতে তোলা হবে? এই ‘মানবপুত্র’ তবে কে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকেরা তাঁকে উত্তর দিল, “আমরা ব্যবস্থা থেকে শুনেছি যে খ্রীষ্ট চিরকাল থাকবেন । আপনি কি ভাবে বলছেন যে, “মনুষ্যপুত্রকে অবশ্যই উঁচুতে তোলা হবে? তাহলে এই মনুষ্যপুত্র কে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকসমূহ তাঁহাকে উত্তর করিল, আমরা ব্যবস্থা হইতে শুনিয়াছি যে, খ্রীষ্ট চিরকাল থাকেন; তবে আপনি কি প্রকারে বলিতেছেন যে, মনুষ্যপুত্রকে উচ্চীকৃত হইতে হইবে? সেই মনুষ্যপুত্র কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা যীশুকে বলল, “আমরা পবিত্র শাস্ত্র থেকে শুনেছি মশীহ চিরকাল থাকবেন। তবে আপনি কি করে বলছেন যে, মনুষ্যপুত্রকে উঁচুতে তুলতে হবে? তাহলে এই মনুষ্যপুত্র কে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা ঈসাকে বলল, “আমরা পাক-কিতাব থেকে শুনেছি মসীহ্ চিরকাল থাকবেন। তবে আপনি কি করে বলছেন যে, ইব্ন্তেআদমকে উঁচুতে তুলতে হবে? তাহলে এই ইব্ন্তেআদম কে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা তাঁকে বলল, শাস্ত্র থেকে আমরা জেনেছি যে মশীহ চিরজীবি। তাহলে ‘মানবপুত্রকে ঊর্ধ্বে উন্নীত হতে হবে'-এ কথায় আপনি কি বুঝাতে চাইছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে লোকেরা তাঁকে বলল, “আমরা মোশির দেওয়া বিধি-ব্যবস্থা থেকে শুনেছি যে খ্রীষ্ট চিরকাল বাঁচবেন৷ তাহলে আপনি কিভাবে বলছেন যে, ‘মানবপুত্রকে উঁচুতে তোলা হবে’? এই ‘মানবপুত্র’ তবে কে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা তাঁকে উত্তর দিল, “আমরা নিয়ম থেকে শুনেছি যে খ্রীষ্ট চিরকাল থাকবেন। আপনি কিভাবে বলছেন যে, মনুষ্যপুত্রকে অবশ্যই উঁচুতে তোলা হবে? তাহলে এই মনুষ্যপুত্র কে?”