John 12:38 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন ইশাইয়া নবীর কালাম পূর্ণ হয়, তিনি তো বলেছিলেন, “হে প্রভু, আমরা যা শুনেছি, তা কে বিশ্বাস করেছে? আর প্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিশাইয়ের বাণী এভাবেই সম্পূর্ণ হল: “প্রভু, আমাদের দেওয়া সংবাদ কে বিশ্বাস করেছে? কার কাছেই বা প্রভুর পরাক্রম প্রকাশিত হয়েছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন যিশাইয় ভাববাদীর বাক্য পূর্ণ হয়, তিনি ত বলিয়াছিলেন, “হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে? আর প্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে?”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাববাদী যিশাইয় বলেছিলেন: ‘প্রভু, আমাদের এই বার্তা কে বিশ্বাস করেছে? আর কার কাছেই বা প্রভুর পরাক্রম প্রকাশ পেয়েছে?’যিশাইয় 53:1
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাতে যিশাইয় ভাববাদীর বাক্য সমপূর্ণ হয়, যা তিনি বলেছিলেন: “হে প্রভু, কে আমাদের প্রচার বিশ্বাস করেছে? আর কার কাছে প্রভুর বাহু প্রকাশিত হয়েছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন যিশাইয় ভাববাদীর বাক্য পূর্ণ হয়, তিনি ত বলিয়াছিলেন, “হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে? আর প্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে?”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হয়েছিল যেন নবী যিশাইয়ের বলা এই কথা পূর্ণ হয়: প্রভু, আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে? কার কাছেই বা প্রভুর শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হয়েছিল যেন নবী ইশাইয়ার বলা এই কথা পূর্ণ হয়: মাবুদ, আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে? কার কাছেই বা মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবেই সফল হল নবী যিশাইয়র ভবিষ্যদ্বাণী:আমাদের কথা কে বিশ্বাস করেছে প্রভু,কার কাছেই বা প্রকাশিত হয়েছেপ্রভুর পরাক্রম?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী যিশাইয় বলেছিলেন: “প্রভু, আমাদের এই বার্তা কে বিশ্বাস করেছে? আর কার কাছেই বা প্রভুর পরাক্রম প্রকাশ পেয়েছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে যিশাইয় ভাববাদীর বাক্য সমপূর্ণ হয়, যা তিনি বলেছিলেন: “হে প্রভু, কে আমাদের প্রচার বিশ্বাস করেছে? আর কার কাছে প্রভুর বাহু প্রকাশিত হয়েছে?”