John 12:40 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“তিনি তাদের চোখ অন্ধ করেছেন, তাদের অন্তর কঠিন করেছেন, পাছে তারা চোখে দেখে, হৃদয়ে বুঝে এবং ফিরে আসে এবং আমি তাদেরকে সুস্থ করি।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিনি তাদের চক্ষু দৃষ্টিহীন করেছেন, তাদের হৃদয়কে কঠিন করেছেন। তাই তারা নয়নে দেখতে পায় না, হৃদয়ে উপলব্ধি করে না, অথবা ফিরে আসে না—যেন আমি তাদের সুস্থ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“তিনি তাহাদের চক্ষু অন্ধ করিয়াছেন, তাহাদের হৃদয় কঠিন করিয়াছেন, পাছে তাহারা চক্ষে দেখে, হৃদয়ে বুঝে, এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ঈশ্বর তাদের চোখ অন্ধ করে দিয়েছেন৷ ঈশ্বর তাদের অন্তর কঠিন করেছেন যাতে তারা চোখ দিয়ে দেখতে না পায়, অন্তর দিয়ে বুঝতে না পারে এবং ভাল হবার জন্য আমার কাছে না আসে৷’যিশাইয় 6:10
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তিনি তাদের চোখ অন্ধ করেছেন এবং তিনি তাদের হৃদয় কঠিন করেছেন; না হলে তারা চোখ দিয়ে দেখত, হৃদয়ে উপলব্ধি করতো ও আমার কাছে ফিরে আসতো এবং আমি তাদের সুস্থ করতাম।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“তিনি তাহাদের চক্ষু অন্ধ করিয়াছেন, তাহাদের হৃদয় কঠিন করিয়াছেন, পাছে তাহারা চক্ষে দেখে, হৃদয়ে বুঝে, এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঈশ্বর তাদের চোখ বন্ধ করেছেন আর অন্তর অসাড় করেছেন, যাতে তারা চোখ দিয়ে না দেখে ও অন্তর দিয়ে না বোঝে, আর সুস্থ হবার জন্য তাঁর কাছে ফিরে না আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্‌ তাদের চোখ বন্ধ করেছেন আর দিল অসাড় করেছেন, যাতে তারা চোখ দিয়ে না দেখে ও দিল দিয়ে না বোঝে, আর সুস্থ হবার জন্য তাঁর কাছে ফিরে না আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি অন্ধ করবেন তাদের নয়নরুদ্ধ করলেন তাদের হৃদয়ের দ্বার নইলে তারা চোখে দেখত এবং অন্তরে উপলব্ধি করে ফিরে আসত আর তিনি তাদের করতেন আরোগ্যদান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঈশ্বর তাদের চোখ অন্ধ করে দিয়েছেন৷ ঈশ্বর তাদের অন্তর কঠিন করেছেন যাতে তারা চোখ দিয়ে দেখতে না পায়, অন্তর দিয়ে বুঝতে না পারে এবং ভাল হবার জন্য আমার কাছে না আসে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তিনি তাদের চোখ অন্ধ করেছেন এবং তিনি তাদের হৃদয় কঠিন করেছেন; না হলে তারা চোখ দিয়ে দেখত, হৃদয়ে উপলব্ধি করত ও আমার কাছে ফিরে আসতো এবং আমি তাদের সুস্থ করতাম।”