John 12:46 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নূরস্বরূপ হয়ে এই দুনিয়াতে এসেছি, যেন যে কেউ আমার উপর ঈমান আনে, সে অন্ধকারে না থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ জগতে আমি জ্যোতিরূপে এসেছি, যেন আমাকে যে বিশ্বাস করে, সে আর অন্ধকারে না থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জ্যোতিঃস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন, যে কেহ আমাতে বিশ্বাস করে, সে অন্ধকারে না থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি এ জগতে আলো রূপে এসেছি যাতে য়ে আমায় বিশ্বাস করে তাকে য়েন অন্ধকারে থাকতে না হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এই জগতে আলো হিসাবে এসেছি সুতরাং যে আমার উপরে বিশ্বাস করে সে অন্ধকারে থাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন, যে কেহ আমাতে বিশ্বাস করে, সে অন্ধকারে না থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই জগতে আলো হিসাবে এসেছি যেন আমার উপরে যে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই দুনিয়াতে নূর হিসাবে এসেছি যেন আমার উপর যে ঈমান আনে সে অন্ধকারে না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জ্যোতিরূপে এ জগতে এসেছি। যে আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এ জগতে আলো রূপে এসেছি যাতে যে আমায় বিশ্বাস করে তাকে যেন অন্ধকারে থাকতে না হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই জগতে আলো হিসাবে এসেছি সুতরাং যে আমার উপরে বিশ্বাস করে সে অন্ধকারে থাকে না।