John 12:50 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জানি যে, তাঁর হুকুম অনন্ত জীবন। অতএব আমি যা যা বলি, তা পিতা আমাকে যেমন বলেছেন, তেমনি বলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জানি, তাঁর নির্দেশ অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। তাই আমার পিতা আমাকে যা বলতে বলেছেন, আমি শুধু সেকথাই বলি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জানি যে, তাঁহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি, তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন, তেমনি বলি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি জানি য়ে তাঁর আদেশ থেকেই অনন্ত জীবন আসে৷ আমি সেই সকল কথা বলি যা পিতা আমায় বলেছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি জানি যে তাঁর আদেশই অনন্ত জীবন; সুতরাং যে বিষয় আমি বলি - ঠিক পিতা আমাকে যেমন বলেছেন, আমি তেমনই তাদেরকে বলি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জানি যে, তাঁহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি, তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন, তেমনি বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জানি তাঁর আদেশই অনন্ত জীবন। এইজন্য আমি যে সব কথা বলি তা আমার পিতার আদেশ মতই বলি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জানি তাঁর হুকুমই অনন্ত জীবন। এইজন্য আমি যে সব কথা বলি তা আমার পিতার হুকুম মতই বলি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি তাঁর নির্দেশেই নিহিত আছে অনন্ত জীবন। পিতা আমাকে যা শিক্ষা দিয়েছেন সেই কথাই আমি বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি যে তাঁর আদেশ থেকেই অনন্ত জীবন আসে৷ আমি সেই সকল কথা বলি যা পিতা আমায় বলেছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি জানি যে তাঁর আদেশেই অনন্ত জীবন; সুতরাং যে বিষয় আমি বলি ঠিক পিতা আমাকে যেমন বলেছেন, আমি তেমনই তাদেরকে বলি।