John 13:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈদুল ফেসাখের আগে ঈসা এই দুনিয়া থেকে পিতার কাছে তাঁর প্রস্থান করার সময় উপস্থিত জেনে, দুনিয়াতে অবস্থিত তাঁর নিজস্ব যে লোকদেরকে মহব্বত করতেন, তাদেরকে শেষ পর্যন্ত মহব্বত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিস্তারপর্বের আগের ঘটনা। যীশু বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবী থেকে তাঁর বিদায় নিয়ে পিতার কাছে যাওয়ার সময় উপস্থিত হয়েছে। জগতে তাঁর আপনজন যাঁদের তিনি প্রেম করতেন, এখন তিনি তাঁদের শেষ পর্যন্ত প্রেম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিস্তারপর্ব্বের পূর্ব্বে যীশু, এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া, জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন, তাহাদিগকে শেষ পর্য্যন্ত প্রেম করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীদের নিস্তারপর্বের ঠিক পূর্বে যীশু বুঝতে পারলেন, য়ে এই জগত ছেড়ে পিতার কাছে তাঁর যাবার সময় হয়ে এসেছে৷ যীশু পৃথিবীতে তাঁর আপনজনদের সব সময় ভালবেসেছেন৷ এবার তিনি তাদের প্রতি তাঁর ভালবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিস্তারপর্ব্বের আগে, কারণ যীশু জানতেন যে এই পৃথিবী থেকে পিতার কাছে যাবার সময় তাঁর হয়েছে, তাই এই জগতে যারা তাঁর নিজের প্রীতিপাত্র ছিল, তিনি তাদেরকে শেষ পর্য্যন্তই প্রেম করলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিস্তারপর্বের পূর্বে যীশু, এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া, জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন, তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উদ্ধার-পর্বের কিছু আগের ঘটনা। যীশু বুঝতে পেরেছিলেন তাঁর এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার সময় উপস্থিত হয়েছে। এই জগতে যাঁরা তাঁর নিজের লোক ছিলেন তাঁদের তিনি ভালবাসতেন এবং শেষ পর্যন্তই ভালবেসেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উদ্ধার-ঈদের কিছু আগের ঘটনা। ঈসা বুঝতে পেরেছিলেন তাঁর এই দুনিয়া ছেড়ে পিতার কাছে যাবার সময় উপস্থিত হয়েছে। এই দুনিয়াতে যাঁরা তাঁর নিজের লোক ছিলেন তাঁদের তিনি মহব্বত করতেন এবং শেষ পর্যন্তই মহব্বত করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ হল তারণোৎসবের আগের ঘটনা। যীশু জানতেন, এই পৃথিবী ত্যাগ করে তাঁর পিতার কাচে প্রত্যাবর্তনের লগ্ন সমাগত। এ জগতে যাঁরা তাঁর প্রিয়জন ছিলেন, যাঁদের তিনি খুবই ভালবাসতেন, তাঁদের প্রতি তাঁর ভালবাসার চূড়ান্তরূপ প্রকাশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের নিস্তারপর্বের ঠিক পূর্বে যীশু বুঝতে পারলেন, যে এই জগত ছেড়ে পিতার কাছে তাঁর যাবার সময় হয়ে এসেছে৷ যীশু পৃথিবীতে তাঁর আপনজনদের সব সময় ভালবেসেছেন৷ এবার তিনি তাদের প্রতি তাঁর ভালবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিস্তারপর্ব্বের আগে, কারণ যীশু জানতেন যে এই পৃথিবী থেকে পিতার কাছে যাবার দিন তাঁর হয়েছে, তাই এই জগতে যারা তাঁর নিজের প্রীতিপাত্র ছিল, তিনি তাদেরকে শেষ পর্যন্তই প্রেম করলেন।