John 13:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাঁকে বললেন, যে গোসল করেছে, পা ধোয়া ছাড়া আর কিছুই তার প্রয়োজন নেই, সে তো সর্বাঙ্গে পাক-পবিত্র; আর তোমরা পাক-পবিত্র, কিন্তু সকলে নও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু উত্তর দিলেন, “যে স্নান করেছে, তার শুধু পা ধোয়ার প্রয়োজন, কারণ তার সমস্ত শরীরই শুচিশুদ্ধ। তুমিও শুচিশুদ্ধ, তবে তোমাদের প্রত্যেকে নও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাঁহাকে বলিলেন, যে স্নান করিয়াছে, পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে ত সর্ব্বাঙ্গে শুচি; আর তোমরা শুচি, কিন্তু সকলে নহ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁকে বললেন, ‘য়ে স্নান করেছে তার পা ধোযা ছাড়া আর কিছু দরকার নেই, আর তো সর্বাঙ্গ পরিষ্কার হয়েছে৷ তোমরাও পরিষ্কার হয়েছ, কিন্তু সকলে নও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাঁকে বললেন, যে বাপ্তিস্ম নিয়েছে, তার পা ছাড়া আর কিছু ধোয়ার দরকার নেই, এবং সে সর্বাঙ্গে শুচি; তোমরা শুদ্ধ, কিন্তু তোমরা সকলে নও।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাঁহাকে বলিলেন, যে স্নান করিয়াছে, পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে ত সর্বাঙ্গে শুচি; আর তোমরা শুচি, কিন্তু সকলে নহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁকে বললেন, “যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছুই ধোওয়ার দরকার নেই, কারণ তার আর সব কিছু পরিষ্কার আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁকে বললেন, “যে গোসল করেছে তার পা ছাড়া আর কিছুই ধোয়ার দরকার নেই, কারণ তার আর সব কিছু পরিষ্কার আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছু ধোবার দরকার নেই। তার সর্বাঙ্গই শুচি। তোমরা শুচি, অবশ্য তোমাদের সকলে নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁকে বললেন, “যে স্নান করেছে তার পা ধোয়া ছাড়া আর কিছু দরকার নেই, আর তো সর্বাঙ্গ পরিষ্কার হয়েছে৷ তোমরাও পরিষ্কার হয়েছ, কিন্তু সকলে নও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাঁকে বললেন, “যে কেউ স্নান করেছে, তার পা ছাড়া আর কিছু ধোয়ার দরকার নেই এবং সে সর্বাঙ্গে পরিষ্কার; তোমরা শুদ্ধ, কিন্তু তোমরা সকলে নও।”