John 13:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তিনি তাঁদের পা ধুয়ে দিলেন, আর তাঁর উপরের কাপড় পরে পুনর্বার বসলেন, তখন তাঁদেরকে বললেন, আমি তোমাদের প্রতি কি করলাম, জান?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের পা ধুয়ে দেওয়া শেষ হলে যীশু তাঁর পোশাক পরে নিজের আসনে ফিরে গেলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি তোমাদের প্রতি কী করলাম, তা কি তোমরা বুঝতে পেরেছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তিনি তাঁহাদের পা ধুইয়া দিলেন, আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনর্ব্বার বসিলেন, তখন তাঁহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম, জান?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের পা ধোযানো শেষ করে তিনি আবার তাঁর উপরের জামাটি পরলেন ও টেবিলে তাঁর জায়গায় ফিরে এসে তাদের বললেন, ‘আমি তোমাদের প্রতি কি করলাম তা বুঝতে পারলে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন যীশু তাদের পা ধুইয়ে দিলেন এবং তাঁর পোষাক পরে আবার বসে তাদের বললেন, “তোমরা কি জানো আমি তোমাদের জন্য কি করেছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তিনি তাহাদের পা ধুইয়া দিলেন, আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনর্বার বসিলেন, তখন তাঁহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম, জান?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যদের সকলের পা ধোওয়াবার পরে যীশু তাঁর উপরের কাপড় পরে আবার বসলেন এবং তাঁদের বললেন, “আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীদের সকলের পা ধোয়াবার পরে ঈসা তাঁর উপরের কাপড় পরে আবার বসলেন এবং তাঁদের বললেন, “আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলের পা ধোয়ানো হয়ে গেলে যীশু জামা পরে আবার গিয়ে বসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমি কি করলাম বুঝতে পারলে তোমরা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের পা ধোয়ানো শেষ করে তিনি আবার তাঁর উপরের জামাটি পরলেন ও টেবিলে তাঁর জায়গায় ফিরে এসে তাদের বললেন, “আমি তোমাদের প্রতি কি করলাম তা বুঝতে পারলে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন যীশু তাদের পা ধুইয়ে দিলেন এবং তাঁর পোষাক পরে আবার বসে তাদের বললেন, “তোমরা কি জানো আমি তোমাদের জন্য কি করেছি?”