John 13:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, আমি যে কোন ব্যক্তিকে প্রেরণ করি, তাকে যে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে এবং আমাকে যে গ্রহণ করে, সে তাঁকে গ্রহণ করে, যিনি আমাকে প্রেরণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সত্যি বলছি, আমার প্রেরিত কোনো মানুষকে যে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে এবং যে আমাকে গ্রহণ করে, সে তাঁকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, আমি যে কোন ব্যক্তিকে পাঠাই, তাহাকে যে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, এবং আমাকে যে গ্রহণ করে, সে তাঁহাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠাইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের সত্যি বলছি, আমি যাকে পাঠাবো তাকে য়ে গ্রহণ করবে, সে আমাকেই গ্রহণ করবে৷ আর য়ে আমাকে গ্রহণ করে, আমায় যিনি পাঠিয়েছেন, সে তাঁকেও গ্রহণ করে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সত্য, সত্য, আমি তোমাদের বলছি, যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন, সে তাঁকেই গ্রহণ করে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, আমি যে কোন ব্যক্তিকে পাঠাই, তাহাকে যে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, এবং আমাকে যে গ্রহণ করে, সে তাঁহাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের সত্যিই বলছি, আমি যাকে পাঠাই, যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন সে তাঁকেই গ্রহণ করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের সত্যিই বলছি, আমি যাকে পাঠাই, যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন সে তাঁকেই গ্রহণ করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যি সত্যি আমি তোমাদের বলছি, আমার প্রেরিত কোন দূতকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে আমাকেই গ্রহণ করবে এবং আমাকে যে গ্রহণ করবে, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই সে গ্রহণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের সত্যি বলছি, আমি যাকে পাঠাবো তাকে যে গ্রহণ করবে, সে আমাকেই গ্রহণ করবে৷ আর যে আমাকে গ্রহণ করে, আমায় যিনি পাঠিয়েছেন, সে তাঁকেও গ্রহণ করে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্য, সত্য, আমি তোমাদের বলছি, “যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন, সে তাঁকেই গ্রহণ করে।”