John 13:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাহাবীরা এক জন অন্যের দিকে তাকাতে লাগলেন, স্থির করতে পারলেন না, তিনি কার বিষয় বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিষ্যরা বিস্ময়ের দৃষ্টিতে একে অপরের দিকে তাকালেন, তাঁরা বুঝতে পারলেন না যে যীশু তাঁদের মধ্যে কার সম্পর্কে এই ইঙ্গিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিষ্যেরা এক জন অন্যের দিকে চাহিতে লাগিলেন, স্থির করিতে পারিলেন না, তিনি কাহার বিষয় বলিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিষ্যরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন, আদৌ বুঝতে পারলেন না কার বিষয়ে তিনি বলছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিষ্যরা এক জন অন্যের দিকে তাকালো, তারা অবাক হল তিনি কার বিষয় বলছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিষ্যেরা একজন অন্যের দিকে চাহিতে লাগিলেন, স্থির করিতে পারিলেন না, তিনি কাহার বিষয় বলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু কার কথা বলছেন তা বুঝতে না পেরে শিষ্যেরা একে অন্যের দিকে তাকাতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা কার কথা বলছেন তা বুঝতে না পেরে সাহাবীরা একে অন্যের দিকে তাকাতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু কার কথা বলছেন বুঝতে না পেরে শিষ্যেরা হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিষ্যরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন, আদৌ বুঝতে পারলেন না কার বিষয়ে তিনি বলছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিষ্যরা একজন অন্যের দিকে তাকালো, তারা অবাক হল তিনি কার বিষয় বলছেন।