John 13:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসার সাহাবীদের এক জন, যাঁকে ঈসা মহব্বত করতেন, তিনি তাঁর কোলে হেলান দিয়ে বসে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের মধ্যে এক শিষ্য, যীশু যাঁকে প্রেম করতেন, তিনি যীশুর বুকে হেলান দিয়ে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশুর শিষ্যদের এক জন, যাঁহাকে যীশু প্রেম করিতেন, তিনি তাঁহার কোলে হেলান দিয়া বসিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর শিষ্যদের মধ্যে একজন ছিলেন যাকে যীশু খুবই ভালবাসতেন, তিনি যীশুর গায়ের ওপর হেলান দিয়ে ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশুর শিষ্যদের মধ্যে একজন ঘনিষ্ট শিষ্য ছিল, যাকে যীশু প্রেম করতেন, ভোজের টেবিলে যে যীশুর কোলে হেলান দিয়ে বসে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশুর শিষ্যদের একজন, যাঁহাকে যীশু প্রেম করিতেন, তিনি তাঁহার কোলে হেলান দিয়া বসিয়া ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মধ্যে যাঁকে যীশু ভালবাসতেন তিনি যীশুর বুকের কাছেই ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মধ্যে যাঁকে ঈসা মহব্বত করতেন তিনি ঈসার বুকের কাছেই ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিষ্যদের মধ্যে যীশু যাঁকে খুব ভালবাসতেন তিনি যীশুর কোন ঘেঁষে বসেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর শিষ্যদের মধ্যে একজন ছিলেন যাকে যীশু খুবই ভালবাসতেন, তিনি যীশুর গায়ের ওপর হেলান দিয়ে ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশুর শিষ্যদের মধ্যে একজন ঘনিষ্ট শিষ্য ছিল, যাকে যীশু প্রেম করতেন, ভোজের টেবিলে যে যীশুর কোলে হেলান দিয়ে বসেছিল।