John 13:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ঈসা বললেন, যার জন্য আমি রুটিখণ্ড ডুবাবো ও যাকে দেব, সেই। পরে তিনি রুটিখণ্ড ডুবিয়ে নিয়ে ঈষ্কোরিয়োতীয় শিমোনের পুত্র এহুদাকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু উত্তর দিলেন, “পাত্রে ডুবিয়ে রুটির টুকরোটি আমি যার হাতে তুলে দেব, সেই তা করবে।” এরপর, রুটির টুকরোটি ডুবিয়ে তিনি শিমোনের পুত্র যিহূদা ইষ্কারিয়োৎকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু উত্তর করিলেন, যাহার জন্য আমি রুটীখণ্ড ডুবাইব ও যাহাকে দিব, সেই। পরে তিনি রুটীখণ্ড ডুবাইয়া লইয়া ঈষ্করিয়োতীয় শিমোনের পুত্র যিহূদাকে দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘আমি রুটির টুকরোটি বাটিতে ডুবিয়ে যাকে দেব সে-ই সেই লোক৷’ এরপর তিনি রুটির টুকরো ডুবিয়ে শিমোন ঈষ্করিযোতের ছেলে যিহূদাকে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তার উত্তরে বললেন, “সেই, যার জন্য আমি এই রুটির টুকরোটা ডোবাব এবং তাকে দেব। “সুতরাং তখন তিনি রুটিটা ডুবিয়ে, ঈষ্করিয়োতীয় শিমোনের ছেলে যিহূদাকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু উত্তর করিলেন, যাহার জন্য আমি রুটিখণ্ড ডুবাইব ও যাহাকে দিব, সেই। পরে তিনি রুটিখণ্ড ডুবাইয়া লইয়া ঈষ্করিয়োতীয় শিমোনের পুত্র যিহূদাকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু উত্তর দিলেন, “এই রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে যাকে দেব সে-ই সেই লোক।” আর তিনি রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে শিমোন ইষ্কারিয়োতের ছেলে যিহূদাকে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা জবাব দিলেন, “এই রুটির টুকরাটা গামলাতে ডুবিয়ে যাকে দেব সে-ই সেই লোক।” আর তিনি রুটির টুকরাটা গামলাতে ডুবিয়ে শিমোন ইষ্কারিয়োতের ছেলে এহুদাকে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, রুটির টুকরো পাত্রে ডুবিয়ে যাকে দেব সে-ই। তারপর তিনি এক টুকরো রুটি নিয়ে পাত্রে ডুবিয়ে শিমোন ইষ্কারিয়োতের পুত্র যিহুদার হাতে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “আমি রুটির টুকরোটি বাটিতে ডুবিয়ে যাকে দেব সে-ই সেই লোক৷” এরপর তিনি রুটির টুকরো ডুবিয়ে শিমোন ঈষ্করিয়োতের ছেলে যিহূদাকে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তার উত্তরে বললেন, “সেই, যার জন্য আমি এই রুটির টুকরোটা ডোবাব এবং তাকে দেব।” সুতরাং তখন তিনি রুটি ডুবিয়ে, ঈষ্করিয়োতীয় শিমোনের ছেলে যিহূদাকে দিলেন।