John 13:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার কাছে টাকার থলি থাকাতে কেউ কেউ মনে করলেন, ঈসা তাকে বললেন, ঈদের জন্য যা যা আবশ্যক কিনে আন, কিংবা সে যেন দরিদ্রদেরকে কিছু দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার হাতে টাকাপয়সার দায়িত্ব ছিল বলে কেউ কেউ মনে করলেন যে, যীশু তাকে পর্বের জন্য প্রয়োজনীয় জিনিস কেনার কথা, অথবা দরিদ্রদের কিছু দান করার বিষয়ে বলছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার কাছে টাকার থলী থাকাতে কেহ কেহ মনে করিলেন, যীশু তাহাকে বলিলেন, পর্ব্বের নিমিত্ত যাহা যাহা আবশ্যক কিনিয়া আন, কিম্বা সে যেন দরিদ্রদিগকে কিছু দেয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ কেউ মনে করলেন, যিহূদার কাছে টাকার থলি আছে, তাই হয়তো যীশু তাকে বললেন, পর্বের জন্য যা যা প্রযোজন তা কিনে আনতে যাও; অথবা হয়তো গরীবদের ওর থেকে কিছু দান করতে বলেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিছু লোক চিন্তা করেছিল যে, যিহূদার কাছে টাকার থলি ছিল বলে যীশু তাকে বললেন, “উত্সবের জন্য যে জিনিসগুলো দরকার কিনে আন,” অথবা সে যেন অবশ্যই গরিবদের কিছু জিনিস দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার কাছে টাকার থলি থাকাতে কেহ কেহ মনে করিলেন, যীশু তাহাকে বলিলেন, পর্বের নিমিত্ত যাহা যাহা আবশ্যক কিনিয়া আন, কিম্বা সে যেন দরিদ্রদিগকে কিছু দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কেউ ভাবলেন, পর্বের জন্য যা দরকার যীশু যিহূদাকে তা কিনে আনতে বললেন কিম্বা গরীবদের কিছু দিতে বললেন, কারণ তাঁদের টাকার বাক্স যিহূদার কাছেই থাকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কেউ ভাবলেন, ঈদের জন্য যা দরকার ঈসা এহুদাকে তা কিনে আনতে বললেন কিংবা গরীবদের কিছু দিতে বললেন, কারণ তাঁদের টাকার বাক্স এহুদার কাছেই থাকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কেউ ভাবলেন, সাধারণ তহবিলের ভার যেহেতু যিহুদার হাতে তাই হয়তো উৎসবের জন্য দরকারী জিনিসপত্র কেনার কথা যীশু তাকে বলছেন কিম্বা গরীবদের কিছু দান করার কথা বলছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ কেউ মনে করলেন, যিহূদার কাছে টাকার থলি আছে, তাই হয়তো যীশু তাকে বললেন, পর্বের জন্য যা যা প্রয়োজন তা কিনে আনতে যাও; অথবা হয়তো গরীবদের ওর থেকে কিছু দান করতে বলেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছু লোক চিন্তা করেছিল যে, যিহূদার কাছে টাকার থলি ছিল বলে যীশু তাকে বললেন, “উত্সবের জন্য যে জিনিসগুলো দরকার কিনে আন,” অথবা সে যেন অবশ্যই গরিবদের কিছু জিনিস দেয়।