John 13:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি জানলেন যে, পিতা সমস্তই তাঁর হাতে দিয়েছেন ও তিনি আল্লাহ্র কাছ থেকে এসেছেন, আর আল্লাহ্র কাছে যাচ্ছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু জানতেন যে, পিতা সবকিছু তাঁর ক্ষমতার অধীন করেছেন এবং ঈশ্বরের কাছ থেকেই তিনি এসেছেন ও তিনি ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—তিনি জানিলেন, যে, পিতা সমস্তই তাঁহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন, আর ঈশ্বরের নিকটে যাইতেছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বুঝলেন য়ে পিতা তাঁকে সব কিছুর ওপর ক্ষমতা দিয়েছেন, তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন, আর ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু জানতেন যে পিতা সব কিছুই তাঁর হাতে দিয়েছিলেন এবং তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন এবং ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি জানিলেন যে, পিতা সমস্তই তাঁহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন, আর ঈশ্বরের নিকটে যাইতেছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু জানতেন, পিতা ঈশ্বর তাঁর হাতে সব কিছুই দিয়েছেন। তিনি আরও জানতেন যে, তিনি তাঁরই কাছ থেকে এসেছেন এবং তাঁরই কাছে ফিরে যাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা জানতেন, পিতা তাঁর হাতে সব কিছুই দিয়েছেন। তিনি আরও জানতেন যে, তিনি আল্লাহ্রই কাছ থেকে এসেছেন এবং তাঁরই কাছে ফিরে যাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু ভাল করেই জানতেন যে পিতা তাঁকে সর্বময় কর্তৃত্ব দান করেছেন এবং পিতার কাছ থেকে তিনি এসেছেন ও তাঁরই কাছে ফিরে যাচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বুঝলেন যে পিতা তাঁকে সব কিছুর ওপর ক্ষমতা দিয়েছেন, তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন, আর ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু জানতেন যে পিতা সব কিছুই তাঁর হাতে দিয়েছিলেন এবং তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন এবং ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন।