John 13:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিমোন পিতর তাঁকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? জবাবে ঈসা বললেন, আমি যেখানে যাচ্ছি, সেখানে তুমি এখন আমার পিছনে যেতে পার না; কিন্তু পরে যেতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোন পিতর তাঁকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু উত্তর দিলেন, “আমি যেখানে যাচ্ছি, তুমি এখন সেখানে আমার সঙ্গে আসতে পারো না, কিন্তু পরে আমার সঙ্গে আসতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিমোন পিতর তাঁহাকে কহিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? যীশু উত্তর করিলেন, আমি যেখানে যাইতেছি, সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পার না; কিন্তু পরে যাইতে পারিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিমোন পিতর যীশুকে বললেন, ‘প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?’ যীশু বললেন, ‘য়েখানে এখন আমি যাচ্ছি, তুমি আমার পেছনে সেখানে আসতে পারবে না; কিন্তু পরে তুমি আমায় অনুসরণ করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিমোন পিতর তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু উত্তর দিলেন, “আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আমাকে অনুসরণ কোর না, কিন্তু পরে তোমরা আসতে পারবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিমোন পিতর তাঁহাকে কহিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? যীশু উত্তর করিলেন, আমি যেখানে যাইতেছি, সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পার না; কিন্তু পরে যাইতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমোন-পিতর যীশুকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু উত্তর দিলেন, “আমি যেখানে যাচ্ছি তোমরা এখন আমার সংগে সেখানে আসতে পার না, কিন্তু পরে তোমরা আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমোন্তপিতর ঈসাকে বললেন, “হুজুর, আপনি কোথায় যাচ্ছেন?” ঈসা জবাব দিলেন, “আমি যেখানে যাচ্ছি তোমরা এখন আমার সংগে সেখানে আসতে পার না, কিন্তু পরে তোমরা আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমোন পীতর যীশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যীশু বললেন, আমি যেখানে যাচ্ছি সেখানে এখন তুমি আমার অনুসরণ করতে পার না কিন্তু পরে একদিন অনুসরণ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমোন পিতর যীশুকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু বললেন, “যেখানে এখন আমি যাচ্ছি, তুমি আমার পেছনে সেখানে আসতে পারবে না; কিন্তু পরে তুমি আমায় অনুসরণ করবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিমোন পিতর তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু উত্তর দিলেন, “আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আমাকে অনুসরণ কোর না, কিন্তু পরে তোমরা আসতে পারবে।”