John 14:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা আমার নামে যা কিছু যাচ্ঞা করবে, তা আমি সাধন করবো, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমার নামে তোমরা যা কিছু চাইবে, আমি তাই পূরণ করব, যেন পুত্র পিতাকে মহিমান্বিত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি তা পূর্ণ করব, য়েন পিতা পুত্রের দ্বারা মহিমান্বিত হন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি তা করব, যেন পিতা তাঁর পুত্রের মাধ্যমে মহিমান্বিত হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নামের মহিমার জন্য যা কিছু তোমরা প্রার্থনা করবে আমি তা পূর্ণ করব যেন পুত্রের মাধ্যমে পিতার মহিমা প্রকাশিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি তা পূর্ণ করব, যেন পিতা পুত্রের দ্বারা মহিমান্বিত হন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি তা করব, যেন পিতা তাঁর পুত্রের মাধ্যমে মহিমান্বিত হন।