John 14:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়া তাঁকে গ্রহণ করতে পারে না, কেননা সে তাঁকে দেখতে পায় না, তাঁকে জানেও না; তোমরা তাঁকে জান, কারণ তিনি তোমাদের কাছে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সত্যের আত্মা। জগৎ তাঁকে গ্রহণ করতে পারে না। কারণ জগৎ তাঁকে দেখে না, তাঁকে জানেও না। কিন্তু তোমরা তাঁকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে থাকবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সত্যের আত্মা; জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাঁহাকে দেখে না, তাঁহাকে জানেও না; তোমরা তাঁহাকে জান, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি সত্যের আত্মা, যাঁকে এই জগত সংসার মেনে নিতে পারে না, কারণ জগত তাঁকে দেখে না বা তাঁকে জানে না৷ তোমরা তাঁকে জান, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি সত্যের আত্মা। জগৎ তাঁকে গ্রহণ করে না কারণ সে তাঁকে দেখে নি অথবা তাঁকে জানে না। তোমরা তাঁকে জান, তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং তোমাদের মনে থাকবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাঁহাকে দেখে না, তাঁহাকে জানেও না; তোমরা তাঁহাকে জান, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সাহায্যকারীই সত্যের আত্মা। জগতের লোকেরা তাঁকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাঁকে দেখতে পায় না এবং তাঁকে জানেও না। তোমরা কিন্তু তাঁকে জান, কারণ তিনি তোমাদের সংগে সংগে থাকেন আর তোমাদের অন্তরে বাস করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সাহায্যকারীই সত্যের রূহ্‌। দুনিয়ার লোকেরা তাঁকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাঁকে দেখতে পায় না এবং তাঁকে জানেও না। তোমরা কিন্তু তাঁকে জান, কারণ তিনি তোমাদের সংগে সংগে থাকেন আর তোমাদের দিলে বাস করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই সেই সত্যের আত্মা, জগত সংসার তাঁকে গ্রহণ করতে পারে না কারণ সংসারে তাঁর দর্শন পায় না কিম্বা তাঁর পরিচয়ও জানে না। কিন্তু তোমরা তাঁকে জান। তিনি তোমাদের সঙ্গেই থাকেন এবং তোমাদেরই অন্তরে তাঁর বাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সত্যের আত্মা, যাঁকে এই জগত সংসার মেনে নিতে পারে না, কারণ জগত তাঁকে দেখে না বা তাঁকে জানে না৷ তোমরা তাঁকে জান, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সত্যের আত্মা। জগত তাঁকে গ্রহণ করে না কারণ সে তাঁকে দেখেনি অথবা তাঁকে জানে না। তোমরা তাঁকে জান, তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং তোমাদের মধ্যে থাকবেন।