John 14:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে এতিম অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি তোমাদের অনাথ রেখে যাবো না৷ আমি তোমাদের কাছে আসব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের একা রেখে যাব না; আমি তোমাদের কাছে ফিরে আসব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না; আমি তোমাদের কাছে আসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি তোমাদের এতিম অবস্থায় রেখে যাব না; আমি তোমাদের কাছে আসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আমি নিঃসহায় ফেলে যাব না, আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের অনাথ রেখে যাবো না৷ আমি তোমাদের কাছে আসব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের একা রেখে যাব না; আমি তোমাদের কাছে ফিরে আসব।