John 14:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি আমার হুকুমগুলো পেয়ে সেসব পালন করে, সে আমাকে মহব্বত করে; আর যে আমাকে মহব্বত করে, আমার পিতা তাকে মহব্বত করবেন এবং আমিও তাকে মহব্বত করবো, আর নিজেকে তার কাছে প্রকাশ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আমার আদেশ লাভ করে সেগুলি পালন করে, সেই আমাকে প্রেম করে। আমাকে যে প্রেম করে, আমার পিতাও তাকে প্রেম করবেন, আর আমিও তাকে প্রেম করব এবং নিজেকে তারই কাছে প্রকাশ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে আমার নির্দেশ জানে এবং সেগুলি সব পালন করে, সেই আমায় প্রকৃত ভালবাসে৷ য়ে আমায় ভালবাসে, পিতাও তাঁকে ভালবাসেন৷ য়ে আমায় ভালবাসে, পিতাও তাকে ভালবাসেন আর আমিও তাকে ভালবাসি৷ আমি নিজেকে তার কাছে প্রকাশ করব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে আমার সব আদেশ জানে এবং পালন করে, সেই একজন যে আমাকে ভালোবাসে; এবং যে আমাকে ভালোবাসে আমার পিতাও তাকে ভালবাসবে এবং আমি তাকে ভালোবাসব এবং আমি নিজেকে তার কাছে প্রকাশ করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে আমার সব আদেশ জানে ও পালন করে সে-ই আমাকে ভালবাসে। যে আমাকে ভালবাসে আমার পিতা তাকে ভালবাসবেন। আমিও তাকে ভালবাসব আর তার কাছে নিজেকে প্রকাশ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে আমার সব হুকুম জানে ও পালন করে সে-ই আমাকে মহব্বত করে। যে আমাকে মহব্বত করে আমার পিতা তাকে মহব্বত করবেন। আমিও তাকে মহব্বত করব আর তার কাছে নিজেকে প্রকাশ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে আমার নির্দেশ গ্রহণ করে ও পালন করে, সে-ই আমাকে প্রকৃত ভালবাসে। আর যে আমাকে ভালবাসে, আমার পিতাও তাকে ভালবাসেন। তাকে আমি ভালবাসব এবং তার কাছে আমি নিজেকে প্রকাশ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে আমার নির্দেশ জানে এবং সেগুলি সব পালন করে, সেই আমায় প্রকৃত ভালবাসে৷ যে আমায় ভালবাসে, পিতাও তাঁকে ভালবাসেন আর আমিও তাকে ভালবাসি৷ আমি নিজেকে তার কাছে প্রকাশ করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে আমার সব আদেশ জানে এবং পালন করে, সেই একজন যে আমাকে ভালবাসে; এবং যে আমাকে ভালবাসে আমার পিতাও তাকে ভালবাসবে এবং আমি তাকে ভালবাসব এবং আমি নিজেকে তার কাছে প্রকাশ করব।