John 14:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদা— ঈষ্করিয়োতীয় নয়— তাঁকে বললেন, প্রভু, কি হয়েছে যে, আপনি আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, আর দুনিয়ার কাছে নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদা (যিহূদা ইষ্কারিয়োৎ নয়) বললেন, “কিন্তু প্রভু, আপনি জগতের কাছে নিজেকে প্রকাশ না করে, শুধুমাত্র আমাদের কাছে প্রকাশ করতে চান কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদা—ঈষ্করিয়োতীয় নয়—তাঁহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে, আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিহূদা (যিহূদা ঈষ্করিযোত নয়) তাঁকে বলল, ‘প্রভু কেন আপনি জগতের কাছে নিজেকে প্রকাশ না করে আমাদের কাছেই নিজেকে প্রকাশ করবেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহূদা (ঈষ্করিয়োতীয় নয়) যীশুকে বললেন, “প্রভু, কি ঘটেছে, যে আপনি আমাদের কাছেই নিজেকে দেখাবেন জগতের কাছে নয়?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদা- ঈষ্করিয়োতীয় নয়- তাঁহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে, আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদা (ইষ্কারিয়োৎ নয়) তাঁকে বললেন, “প্রভু, কেন আপনি কেবল আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, জগতের লোকদের কাছে করবেন না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদা (ইষ্কারিয়োৎ নয়) তাঁকে বললেন, “হুজুর, কেন আপনি কেবল আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, দুনিয়ার লোকদের কাছে করবেন না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা তাঁকে জিজ্ঞাসা করল (যিহুদা ইষ্কারিয়োত নয়, অন্য আর একজন), প্রভু, আপনি শুধু আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, জগতের কাছে নয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা (যিহূদা ঈষ্করিয়োত নয়) তাঁকে বলল, “প্রভু কেন আপনি জগতের কাছে নিজেকে প্রকাশ না করে আমাদের কাছেই নিজেকে প্রকাশ করবেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা (ঈষ্করিয়োতীয় নয়) যীশুকে বললেন, “প্রভু, কি ঘটেছে, যে আপনি আমাদের কাছেই নিজেকে দেখাবেন জগতের কাছে নয়?”