John 14:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ঈসা তাঁকে বললেন, কেউ যদি আমাকে মহব্বত করে, তবে সে আমার কালামগুলো পালন করবে; আর আমার পিতা তাকে মহব্বত করবেন এবং আমরা তার কাছে আসবো ও তার সঙ্গে বাস করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু উত্তর দিলেন, “কেউ যদি আমাকে প্রেম করে, সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে প্রেম করবেন। আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে; আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘যদি কেউ আমায় ভালবাসে তবে সে আমার শিক্ষা অনুসারে চলবে, আর আমার পিতা তাকে ভালবাসবেন, আর আমরা তার কাছে আসব ও তার সঙ্গে বাস করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু উত্তর করলেন এবং তাঁকে বললেন, “কেউ যদি আমাকে ভালোবাসে, সে আমার কথা পালন করবে। আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তাঁর কাছে আসব এবং তাঁর সঙ্গে আমাদের বাস করার জায়গা তৈরী করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য সকল পালন করিবে; আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁকে উত্তর দিলেন, “যদি কেউ আমাকে ভালবাসে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। আমার পিতা তাকে ভালবাসবেন এবং আমরা তার কাছে আসব আর তার সংগে বাস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁকে জবাব দিলেন, “যদি কেউ আমাকে মহব্বত করে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। আমার পিতা তাকে মহব্বত করবেন এবং আমরা তার কাছে আসব আর তার সংগে বাস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, যে আমায় ভালবাসে সে আমার আদেশ পালন করবে। আমার পিতা তাকে ভালবাসেন এবং আমরা উভয়ে তার কাছে আসব, বাস করব তাঁর সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে যীশু তাঁকে বললেন, “যদি কেউ আমায় ভালবাসে তবে সে আমার শিক্ষা অনুসারে চলবে, আর আমার পিতা তাকে ভালবাসবেন, আর আমরা তার কাছে আসব ও তার সঙ্গে বাস করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু উত্তর করলেন এবং তাঁকে বললেন, “কেউ যদি আমাকে ভালবাসে, সে আমার কথা পালন করবে। আমার পিতা তাকে ভালবাসবেন এবং আমরা তাঁর কাছে আসব এবং তাঁর সঙ্গে আমাদের বাস করার জায়গা তৈরী করবেন।