John 14:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে আমাকে মহব্বত করে না, সে আমার কালামগুলো পালন করে না। আর তোমরা যে কালাম শুনতে পাচ্ছ, তা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আমাকে প্রেম করে না, সে আমার শিক্ষাও পালন করে না। তোমরা আমার যেসব বাণী শুনছ, তা আমার নিজের নয়, সেগুলি পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে আমায় ভালবাসে না, সে আমার শিক্ষা পালন করে না৷ আর তোমরা আমার য়ে শিক্ষা শুনছ তা আমার নয়, কিন্তু যিনি আমায় পাঠিয়েছেন এই শিক্ষা সেই পিতার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কেউ আমাকে ভালোবাসে না আমার কথা পালন করে না। যে কথা তোমরা শুনছ সেটা আমার নয় কিন্তু পিতার যিনি আমাকে পাঠিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে আমাকে ভালবাসে না সে আমার কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছ তা আমার কথা নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে আমাকে মহব্বত করে না সে আমার কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছ তা আমার কথা নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে আমায় ভালবাসে না সে আমার আদেশ পালন করবে না। আমার কাছে তোমরা যা শোন, সেগুলি আমার নিজের কথা নয়, যিনি আমাকে পাঠিয়েছেন, এ হল আমার সেই পিতারই বাণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে আমায় ভালবাসে না, সে আমার শিক্ষা পালন করে না৷ আর তোমরা আমার যে শিক্ষা শুনছ তা আমার নয়, কিন্তু যিনি আমায় পাঠিয়েছেন এই শিক্ষা সেই পিতার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ আমাকে ভালবাসে না আমার কথা পালন করে না। যে কথা তোমরা শুনছ সেটা আমার নয় কিন্তু পিতার যিনি আমাকে পাঠিয়েছেন।”