John 14:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলবো না; কারণ দুনিয়ার অধিপতি আসছে, আর আমার উপর তার কোন ক্ষমতা নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলব না, কারণ এই জগতের অধিকর্তা আসছে। আমার উপর তার কোনো অধিকার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না; কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের সঙ্গে আর বেশীক্ষণ কথা বলব না, কারণ এই জগতের অধিপতি আসছে৷ আমার ওপর তার কোন দাবী নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলব না, কারণ জগতের রাজপুত্র আসিতেছে। আমার উপরে তাঁর কোনো ক্ষমতা নেই,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না; কারণ জগতের অধিপতি আসিতেছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের সংগে আর বেশীক্ষণ কথা বলব না, কারণ জগতের কর্তা আসছে। আমার উপরে তার কোন অধিকার নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের সংগে আর বেশীক্ষণ কথা বলব না, কারণ দুনিয়ার কর্তা আসছে। আমার উপরে তার কোন অধিকার নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা আমি বলব না কারণ এ জগত যার অধীন সে আসছে। কিন্তু আমার উপরে তার কোন কর্তৃত্ব নেই, আমি পালন করি পিতার নির্দেশ, যেন জগত জানতে পারে যে আমি পিতার প্রেমে একনিষ্ঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের সঙ্গে আর বেশীক্ষণ কথা বলব না, কারণ এই জগতের অধিপতি আসছে৷ আমার ওপর তার কোন দাবী নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলব না, কারণ জগতের শাসনকর্ত্তা আসিতেছে। আমার উপরে তাঁর কোনো ক্ষমতা নেই,