John 14:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুনিয়া যেন জানতে পায় যে, আমি পিতাকে মহব্বত করি এবং পিতা আমাকে যেমন হুকুম দিয়েছেন, আমি তেমনই করে থাকি। উঠ, আমরা এই স্থান থেকে প্রস্থান করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু জগৎ যেন শিক্ষাগ্রহণ করে যে, আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যা আদেশ করেন, আমি ঠিক তাই পালন করি। “এখন চলো, আমরা এখান থেকে যাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু জগৎ যেন জানিতে পায় যে, আমি পিতাকে প্রেম করি, এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন, আমি সেইরূপ করি। উঠ, আমরা এ স্থান হইতে প্রস্থান করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জগত সংসার যাতে জানতে পারে য়ে আমি পিতাকে ভালবাসি, তাই পিতা আমায় য়েমন আদেশ করেন আমি সেরকমই করি৷ ‘এখন এস! আমরা এখান থেকে যাই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু জগৎ জানে যে আমি পিতা কে ভালোবাসি, পিতা আমাকে যা আদেশ করেন আমি সেইরকম করি। ওঠ, আমরা এ জায়গা ছেড়ে চলে যাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাতে তাহার কিছুই নাই; কিন্তু জগৎ যেন জানিতে পায় যে, আমি পিতাকে প্রেম করি, এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন, আমি সেইরূপ করি। উঠ, আমরা এই স্থান হইতে প্রস্থান করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এ ঘটছে যেন লোকেরা জানতে পারে যে, আমি পিতাকে ভালবাসি এবং পিতা আমাকে যেমন আদেশ দিয়েছেন আমি সব কিছু তেমনই করে থাকি। এবার ওঠো, আমরা এখান থেকে যাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এ ঘটছে যেন লোকেরা জানতে পারে যে, আমি পিতাকে মহব্বত করি এবং পিতা আমাকে যেমন হুকুম দিয়েছেন আমি সব কিছু তেমনই করে থাকি। এবার ওঠো, আমরা এখান থেকে যাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল আমরা এখান থেকে যাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জগত সংসার যাতে জানতে পারে যে আমি পিতাকে ভালবাসি, তাই পিতা আমায় যেমন আদেশ করেন আমি সেরকমই করি৷ “এখন এস! আমরা এখান থেকে যাই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু জগত যেন জানে যে, আমি পিতাকে ভালবাসি, পিতা আমাকে যা আদেশ করেন আমি সেই রকম করি। ওঠ, আমরা এ জায়গা ছেড়ে চলে যাই।