John 14:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
থোমা তাঁকে বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন, তা আমরা জানি না, পথ কিসে জানবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
থোমা তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন, আমরা জানি না, তাহলে সেই পথ আমরা জানব কী করে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
থোমা তাঁহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন, তাহা আমরা জানি না, পথ কিসে জানিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
থোমা তাঁকে বললেন, ‘প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না! আমরা সেখানে যাবার পথ কিভাবে জানবো?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
থোমা যীশুকে বললেন, “প্রভু, আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন; আমরা কিভাবে পথটা জানব?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
থোমা তাঁহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন, তাহা আমরা জানি না, পথ কিসে জানিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
থোমা যীশুকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তা-ই আমরা জানি না, তবে পথ কি করে জানব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
থোমা ঈসাকে বললেন, “হুজুর, আপনি কোথায় যাচ্ছেন তা-ই আমরা জানি না, তবে পথ কি করে জানব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
থোমা বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন আমরা তো তা-ই জানি না, তাহলে কি করে আমরা সেখানকার পথ জানব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
থোমা তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না৷ আমরা সেখানে যাবার পথ কিভাবে জানবো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
থোমা যীশুকে বললেন, “প্রভু, আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন; আমরা কিভাবে পথটা জানব?”