John 15:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ যদি আপন বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয়, তবে তার চেয়ে বেশি মহব্বত কারো নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বন্ধুদের জন্য প্রাণ দেওযার থেকে একজনের পক্ষে শ্রেষ্ঠ ভালবাসা আর কিছু নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারোর এর চেয়ে বেশি ভালোবাসা নেই, যে নিজের বন্ধুদের জন্য নিজের প্রাণ দেবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশী ভালবাসা আর কারও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশী মহব্বত আর কারও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের পক্ষে বন্ধুর জন্য প্রাণ বিসর্জন দেওয়ার চেয়ে মহত্তর প্রেমের প্রকাশ আর কিছুতেই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার থেকে একজনের পক্ষে শ্রেষ্ঠ ভালবাসা আর কিছু নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারোর এর চেয়ে বেশি ভালবাসা নেই, যে নিজের বন্ধুদের জন্য নিজের জীবন দেবে।