John 15:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার যদি দুনিয়ার হতে, তবে দুনিয়া তার নিজের মনে করে তোমাদের মহব্বত করতো; কিন্তু তোমরা তো দুনিয়ার নও, বরং আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে মনোনীত করেছি, এজন্য দুনিয়া তোমাদেরকে ঘৃণা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি জগতের হতে, তাহলে জগৎ তোমাদের তার আপনজনের মতো ভালোবাসতো। তোমরা এ জগতের নও, বরং এ জগতের মধ্য থেকে আমি তোমাদের মনোনীত করেছি। তাই জগৎ তোমাদের ঘৃণা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভাল বাসিত; কিন্তু তোমরা ত জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যদি এই জগতের হও, তবে জগত য়েমন তার আপনজনদের ভালবাসে, তেমনি তোমাদেরও ভালবাসবে৷ কিন্তু তোমরা এ জগতের নও৷ আমি এই জগত থেকে তোমাদের মনোনীত করেছি, এই কারণেই জগত সংসার তোমাদের ঘৃণা করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা যদি এই জগতের হতে, তবে জগৎ তোমাদের নিজের মত ভালোবাসত; কিন্তু কারণ তোমরা জগতের নও এবং কারণ আমি তোমাদের জগতের বাইরে থেকে নির্বাচন করেছি, এই জন্য জগৎ তোমাদের ঘৃণা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব বলিয়া ভাল বাসিত; কিন্তু তোমরা ত জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমরা এই জগতের হতে তবে লোকেরা তাদের নিজেদের বলে তোমাদের ভালবাসত। কিন্তু তোমরা এই জগতের নও, বরং আমি তোমাদের জগতের মধ্য থেকে বেছে নিয়েছি বলে জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমরা এই দুনিয়ার হতে তবে লোকেরা তাদের নিজেদের বলে তোমাদের ভালবাসত। কিন্তু তোমরা এই দুনিয়ার নও, বরং আমি তোমাদের দুনিয়ার মধ্য থেকে বেছে নিয়েছি বলে দুনিয়ার লোকেরা তোমাদের ঘৃণা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি সংসারের সঙ্গে সংশ্লিষ্ট হতে তাহলে সংসার তার আপনজন রূপে তোমাদের ভালবাসত। কিন্তু যেহেতু তোমরা জগতের সঙ্গে সংশ্লিষ্ট নও, যেহেতু এ জগতের মধ্যে আমি তোমাদের মনোনীত করেছি, সেইজন্যই জগত সংসার তোমাদের ঘৃণা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি এই জগতের হও, তবে জগত যেমন তার আপনজনদের ভালবাসে, তেমনি তোমাদেরও ভালবাসবে৷ কিন্তু তোমরা এ জগতের নও৷ আমি এই জগত থেকে তোমাদের মনোনীত করেছি, এই কারণেই জগত সংসার তোমাদের ঘৃণা করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যদি এই জগতের হতে, তবে জগত তোমাদের নিজের মত ভালবাসত; কিন্তু কারণ তোমরা জগতের নও এবং কারণ আমি তোমাদের জগতের বাইরে থেকে মনোনীত করেছি, এই জন্য জগত তোমাদের ঘৃণা করে।