John 15:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মধ্যে স্থিত যে কোন শাখায় ফল না ধরে, তা তিনি কেটে ফেলে দেন; এবং যে কোন শাখায় ফল ধরে, তা তিনি পরিষ্কার করেন, যেন তাতে আরও বেশি ফল ধরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সঙ্গে যুক্ত প্রত্যেকটি শাখায় ফল না ধরলে, তিনি তা কেটে ফেলেন, কিন্তু যে শাখায় ফল ধরে তাদের প্রত্যেকটিকে তিনি পরিষ্কার করেন, যেন সেই শাখায় আরও বেশি ফল ধরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাতে স্থিত যে কোন শাখায় ফল না ধরে, তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন; এবং যে কোন শাখায় ফল ধরে, তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার য়ে শাখাতে ফল ধরে না, তিনি তা কেটে ফেলেন৷ আর য়ে শাখাতে ফল ধরে তাতে আরও বেশী করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমার কাছ থেকে সেই সব ডাল কেটে ফেলেন যে সমস্ত ডালে ফল ধরে না এবং যে ডালে ফল ধরে সেই প্রতিটি ডাল তিনি পরিষ্কার করেন যেন আরো অনেক বেশি ফল দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাতে স্থিত যে কোন শাখায় ফল না ধরে, তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন; এবং যে কোন শাখায় ফল ধরে, তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার যে সব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যে সব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন যেন আরও অনেক ফল ধরতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার যে সব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যে সব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন যেন আরও অনেক ফল ধরতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সঙ্গে যুক্ত কোন শাখায় যদি ফল না ধরে তিনি সে শাখা কেটে ফেলে দেন আর প্রত্যেকটি ফলবন্ত শাখা তিনি ছেঁটে দেন যেন তাতে আরও বেশি ফল ধরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার যে শাখাতে ফল ধরে না, তিনি তা কেটে ফেলেন৷ আর যে শাখাতে ফল ধরে তাতে আরও বেশী করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার থেকে সেই সব ডাল কেটে ফেলেন যে ডালে ফল ধরে না এবং যে ডালে ফল ধরে সেই ডালগুলি তিনি পরিষ্কার করেন যেন তারা আরো অনেক বেশি ফল দেয়।