John 15:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেরকম কাজ আর কেউ কখনও করে নি, সেরকম কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম, তবে তাদের গুনাহ্ হত না; কিন্তু এখন তারা আমাকে ও আমার পিতাকে, উভয়কেই দেখেছে এবং ঘৃণা করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা কেউ করেনি, সেইসব কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম, তবে তাদের পাপ হত না। কিন্তু তারা এখন এসব অলৌকিক ঘটনা নিজেদের চোখে দেখেছে। তবুও তারা আমাকে, ও আমার পিতাকে ঘৃণা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেরূপ কার্য্য আর কেহ কখনও করে নাই, সেইরূপ কার্য্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের পাপ হইত না; কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে, উভয়কেই দেখিয়াছে, এবং দ্বেষ করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে কাজ আর কেউ কখনও করে নি, সেরূপ কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম, তবে তাদের পাপের জন্য তারা দোষী হত না৷ কিন্তু এখন তারা আমার কাজ দেখেছে, আর তা সত্ত্বেও তারা আমাকে ও পিতাকে উভয়কেই ঘৃণা করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি আমি তাদের মধ্যে কাজ না করতাম যা অন্য কেউ করেনি, তবে তারা পাপ করত না। কিন্তু এখন তারা আমাকে এবং আমার পিতাকে উভয়কে দেখেছে এবং ঘৃণা করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেরূপ কার্য আর কেহ কখনও করে নাই, সেইরূপ কার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের পাপ হইত না; কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে, উভয়কেই দেখিয়াছে, এবং দ্বেষ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব কাজ আর কেউ কখনও করে নি সেই কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম তবে তাদের দোষ হত না। কিন্তু এখন তারা আমাকে আর আমার পিতাকে দেখেছে এবং ঘৃণাও করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব কাজ আর কেউ কখনও করে নি সেই কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম তবে তাদের দোষ হত না। কিন্তু এখন তারা আমাকে আর আমার পিতাকে দেখেছে এবং ঘৃণাও করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মাঝে অনন্যপূর্ব কীর্তি যদি আমি সাধন না করতাম তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু তারা আমার কীর্তি দেখা সত্ত্বেও আমাকে ও আমার পিতাকে-উভয়কেই ঘৃণা করেচে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কাজ আর কেউ কখনও করে নি, সেরূপ কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম, তবে তাদের পাপের জন্য তারা দোষী হত না৷ কিন্তু এখন তারা আমার কাজ দেখেছে, আর তা সত্ত্বেও তারা আমাকে ও পিতাকে উভয়কেই ঘৃণা করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি তাদের মধ্যে কাজ না করতাম যা অন্য কেউ করে নি, তবে তারা পাপ করত না। কিন্তু এখন তারা আমাকে এবং আমার পিতা উভয়ের আচার্য্য কাজ দেখেছে এবং ঘৃণা করেছে।