John 15:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এরকম হল, যেন তাদের শরীয়তে লেখা এই কালাম পূর্ণ হয়, “তারা অকারণে আমাকে ঘৃণা করেছে”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘কিন্তু তারা বিনা কারণে আমাকে ঘৃণা করেছে,’ তাদের বিধানশাস্ত্রে লিখিত এই বচন সফল করার জন্যই এসব ঘটেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এরূপ হইল, যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়, “তাহারা অকারণে আমাকে দ্বেষ করিয়াছে” ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্রের এই বাক্য পূর্ণ হওযার জন্যই এসব ঘটল: ‘তারা অকারণে আমায় ঘৃণা করেছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা ঘটেছে যে তাদের আইনে লেখা এই কথা পূর্ণ হয়েছে: “তারা কোনো কারণ ছাড়া আমাকে ঘৃণা করেছে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এরূপ হইল, যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়, “তাহারা অকারণে আমাকে দ্বেষ করিয়াছে”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হয়েছে যাতে তাদের আইন-কানুনে লেখা এই কথা পূর্ণ হয়, ‘তারা অকারণে আমাকে ঘৃণা করেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হয়েছে যাতে তাদের শরীয়তে লেখা এই কথা পূর্ণ হয়, ‘তারা অকারণে আমাকে ঘৃণা করেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং পূর্ণ হল তাদেরই বিধান শাস্ত্রের এই বচনঃ অকারণেই তারা আমায় ঘৃণা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্রের এই বাক্য পূর্ণ হওয়ার জন্যই এসব ঘটল: ‘তারা অকারণে আমায় ঘৃণা করেছে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা ঘটেছে যে তাদের নিয়মে লেখা এই কথা পূর্ণ হয়েছে: “তারা কোনো কারণ ছাড়া আমাকে ঘৃণা করেছে।”