John 15:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাঁকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, সত্যের সেই রূহ্, যিনি পিতার কাছ থেকে বের হয়ে আসেন — যখন সেই সহায় আসবেন — তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাঁকে আমি পিতার কাছ থেকে পাঠাব, সেই সহায় যখন আসবেন, পিতার কাছ থেকে নির্গত সেই সত্যের আত্মা, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাঁহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন—যখন সেই সহায় আসিবেন—তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি পিতার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাবো, তিনি সত্যের আত্মা৷ তিনি যখন পিতার কাছ থেকে আসবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন সাহায্যকারী এসেছে, যাঁকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি, তিনি হন, সত্যের আত্মা, যিনি পিতার কাছ থেকে এসেছেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাঁহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন- যখন সেই সহায় আসিবেন- তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে সাহায্যকারীকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তিনি যখন আসবেন তখন তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। ইনি হলেন সত্যের আত্মা যিনি পিতার কাছ থেকে আসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে সাহায্যকারীকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তিনি যখন আসবেন তখন তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। ইনি হলেন সত্যের রূহ্ যিনি পিতার কাছ থেকে আসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা থেকে যাঁর উদ্ভব, তোমাদের সহায় সেই সত্য আত্মা যখন আসবেন, পিতার কাছ থেকে যাঁকে আমি পাঠাব, তিনিই আমার সম্বন্ধে সাক্ষ্য দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি পিতার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাবো, তিনি সত্যের আত্মা৷ তিনি যখন পিতার কাছ থেকে আসবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সহায়ক এসেছে, যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি, তিনি হলেন সত্যের আত্মা, যিনি পিতার কাছ থেকে এসেছেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন।