John 16:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে মহিমান্বিত করবেন; কেননা যা আমার, তা-ই নিয়ে তোমাদেরকে জানাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকেই মহিমান্বিত করবেন, কারণ তিনি আমার কাছ থেকে যা গ্রহণ করবেন তা তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে মহিমান্বিত করিবেন; কেননা যাহা আমার, তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমার কিছু তিনি নেবেন এবং তোমাদের কাছে তাদের ঘোষণা করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে মহিমান্বিত করিবেন; কেননা যাহা আমার, তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। পিতার যা আছে তা সবই আমার। সেইজন্যই আমি বলেছি, আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সত্যের রূহ্‌ আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকেই মহিমান্বিত করবেন কারণ আমার সংক্রান্ত বিষয তিনি তোমাদের কাছে ব্যাখ্যা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমার যা কিছু আছে, সে সব তিনি নিয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন।